মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, ‘চুয়াডাঙ্গা বাসমালিক ও শ্রমিক ইউনিয়ন বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে। সে কারণে আমরাও মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে বাস চলাচল বন্ধ রেখেছি। যখন থেকে ধর্মঘট প্রত্যাহার হবে তখন থেকেই বাস চলাচল শুরু হবে।’
চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম জানিয়েছেন, ২০২১ সালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় সিদ্ধান্ত হয়েছিল। উপজেলা পর্যায়ের কোনো ইজিবাইক জেলায় আসতে পারবে না। জেলা শহরের ইজিবাইক উপজেলায় যাবে না। এভাবেই চলছিল।
হঠাৎ করেই ৫ আগস্টের পর থেকে সে নিয়ম না মেনে ইজিবাইকচালকেরা অবাধে যাতায়াত করে যাত্রী পরিবহন করছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনসহ স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। যতদিন ইজিবাইক নিয়ন্ত্রণ না হবে ততদিন পর্যন্ত আমরা বাস চলাচল বন্ধ রাখব।’



মন্তব্য