Site icon মেহেরপুর জিলাইভ | truth alone triumphs

জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে মেহেরপুর দেশ সেরা

জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অক্টোবর মাসে মেহেরপুর দেশ সেরা মধ্যে প্রথম স্থান অর্জন করায় জেলা প্রশাসক সিফাত মেহনাজকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

 

জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে মেহেরপুর দেশ সেরা

বুধবার সকালে স্হানীয় সরকার বিভাগের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসকের মিনি সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসককে শুভেচ্ছা জানানো হয়।

 

 

এ সময় সেখানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শামীম হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রনি আলম নুর,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ,সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেন, মেহেরপুর জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির সভাপতি জহিরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা আসিফ ইকবাল সজীব প্রমুখ।

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

পরে জেলা প্রশাসক সিফাত মহনাজকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় অন্যদের মধ্যে সহকারী কমিশনার ও নির্বাহ ম্যাজিস্ট্রেট নাদিম হোসেন শামীম, প্রশাসনিক কর্মকর্তা আজিম উদ্দিন, সানোয়ার হোসেন সানু, শাহাদাত হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

 

আরও পড়ূনঃ

Exit mobile version