মেহেরপুরে মাদক মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদন্ড

মাদক মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদন্ড,জেলায় আজ মাদক-মামলায় মামুন মল্লিক এবং রবিউল ইসলাম নামের দুইব্যক্তিকে যাবজ্জীবন-কারাদন্ড ও জনপ্রতি ৫০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাদন্ড প্রদান করেছে আদালত।

 

মেহেরপুরে মাদক মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদন্ড

 

মেহেরপুরে মাদক মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদন্ড

আজ রোববার দুপুরে মেহেরপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল্লাহ এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত মামুন মল্লিক জেলার সদর উপজেলার বামনপাড়া গ্রামের মতি মল্লিকের ছেলে এবং রবিউল ইসলাম একই উপজেলার টেংরামারী গ্রামের ইজাল হোসেনের ছেলে।
এ মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট খন্দকার একরামুল হক হীরা ও ইয়ারুল ইসলাম।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

মামলার বিবরনে জানা যায়, ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর গোপনসূত্রে খবর পেয়ে মেহেরপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মোস্তফা শওকত জামান-এর নেতৃত্বে ডিবি পুলিশের একটিদল সাহেবপুর বাজার এলাকা থেকে সবজি বোঝাই একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-২৩০৬) তল্লাশি করে আটশ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়, মামলা নং-৭। এ মামলায় ১০ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। বিচারিক প্রক্রিয়া শেষে আজ বিচারক এ মামলার রায় ঘোষনা করেন।

 

মেহেরপুরে মাদক মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদন্ড

 

আরো পড়ুনঃ

২ thoughts on “মেহেরপুরে মাদক মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদন্ড”

Leave a Comment