খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৭ই সেপ্টেম্বর ২০২৪, ৬:৫২ পিএম

মেহেরপুর-কুষ্টিয়া এবং মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে আবারও বাস চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়ার মিরপুরে সিএনজি চালকদের বাসের উপর হামলার ঘটনার প্রতিবাদে মেহেরপুর জেলার সকল রুটে শুক্রবার (৬ সেপ্টেম্বর) লোকাল বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক ও মোটর শ্রমিক ইউনিয়ন।
এ দিকে বাস চলাচল বন্ধ হয়ে পড়ায় শুরু হয় যাত্রী দুর্ভোগ। তবে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক থাকায় দূরের যাত্রীরা স্বস্তিতে রয়েছেন। শুক্রবার সকালে গন্তব্যে যাওয়ার জন্য অনেক যাত্রী মেহেরপুর শহরে গিয়ে বিপাকে পড়েন। জরুরি প্রয়োজনে কুষ্টিয়া, চুয়াডাঙ্গাসহ আশপাশের জেলায় যাওয়ার জন্য তারা ছোট ছোট যানবাহনে চড়েছেন। এতে ভোগান্তির পাশাপাশি খরচ বেড়েছে বলে জানান কয়েকজন যাত্রী।

কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য