Site icon মেহেরপুর জিলাইভ | truth alone triumphs

খেলাধুলা মেধা ও মননশীলতা বিকাশে সহায়তা করে : জন প্রশাসন প্রতিমন্ত্রী

খেলাধুলা মেধা ও মননশীলতা বিকাশে সহায়তা করে,জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, খেলাধুলা মেধা ও মননশীলতা বিকাশে সহায়তা করে। তাই শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে হবে।

 

 

খেলাধুলা মেধা ও মননশীলতা বিকাশে সহায়তা করে জন প্রশাসন প্রতিমন্ত্রী

আজ মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত স্কুল দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদানকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।মেহেরপুরের জেলা প্রশাসক ড. মনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মো. রাফিউল আলম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ফরহাদ হোসেন আরো বলেন, খেলাধুলা চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটে। তাই শিক্ষার্থীরা যেন ছেলেবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহী হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে। এজন্য শিক্ষক ও অভিভাবকদের সচেতন হতে হবে।
পরে প্রতিমন্ত্রী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

 

আরো পড়ুনঃ

 

Exit mobile version